দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই অঞ্চলে বিমান হামলা, গুলিবর্ষণ ও বাড়িঘর ধ্বংসের ঘটনা আরও বেড়েছে।
দক্ষিণ লেবাননের টায়ার জেলার মানসুরি শহরের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে শব্দবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
রাতভর টায়ার জেলার বায়াদা এলাকায় অবস্থান নিয়ে ইসরায়েলি সেনারা বেয়ুত আল-সাইয়াদের দিকে মেশিনগানের গুলি চালায়। একই সময়ে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, খিয়াম এলাকার বিরকেত আল-হামামের দিকে ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান অগ্রসর হয়েছে। ওই এলাকায় সামরিক তৎপরতা অব্যাহত ছিল।
মারজায়ুন জেলার কানতারা এলাকায় ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিনত জবেইল জেলার ব্রাশিতের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে বেইত ইয়াহুন এলাকা থেকে গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২১ জনে। একই সময়ে আহত হয়েছেন ১২ হাজার ২০৪ জন।
সূত্র: আল-জাজিরা
/অ